‘তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ০৭:০০ পিএম


‘তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে। তার বিষয়ে ইন্টারপোলকে জানিয়েছি। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ (বুধবার) রাজশাহীর মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তারেক রহমানের একজন সাজাপ্রাপ্ত আসামি, এখন ফেরারি। তাকে ফেরানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া চলবে। এ বিষয়ে আমরা ইন্টারপোলকে জানিয়েছি।

বর্তমানে আদালতের সঙ্গে সরকারের বিরোধ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, এনিয়ে সংসদে আলোচনা, বিতর্ক হয়েছে। এতে করে গণতন্ত্র আরো বেশি শক্তিশালী হয়েছে। আগামীতে আরো শক্তিশালী গণতন্ত্র দেখতে পাওয়া যাবে। 

আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারা এখন যে রূপে আছে, সেই রূপে থাকবে না। ৫৭ ধারায় যে অপরাধগুলোর কথা বলা আছে, সেগুলো কিন্তু অপরাধ। ৫৭ ধারায় কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা থাকবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission